GT road-Toto | জিটি রোডে টোটো বন্ধে কড়া পরিবহন দপ্তর, নির্দেশিকা জারি পুলিশের
Thursday, September 24 2026, 6:16 am

Key Highlightsজাতীয় ও রাজ্য সড়কে টোটো নিষিদ্ধ, পুলিশকে কঠোর নির্দেশ, যানজট ও দুর্ঘটনা রোধের জন্য পদক্ষেপ।
জিটি রোড এবং বাস চলাচল করে এমন রুটে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ পরিবহন দপ্তরের। রাজ্য পুলিশের ডিজি-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব রবি ইন্দর সিং। চিঠিতে জানানো হয়, ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী ই-রিকশা বা টোটো মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ বা স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। অভিযোগ, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় এবং রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে টোটো চলছে। এবার জিটি রোডে টোটো বন্ধে কড়া হতে বলা হয়েছে পুলিশকে। নিয়ম ভাঙলে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- বারাসাত
- টোটো
- পরিবহন দফতর
- পরিবহন
- পরিবহণ মন্ত্রক


